,

প্লেনের অভ্যন্তরীণ রুটে ভ্রমণে ফটো আইডি বাধ্যতামূলক

news-image

এখন থেকে আকাশপথের অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করতে চাইলে যে কোনো যাত্রীকে ছবিযুক্ত পরিচয়পত্র দিতে হবে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা মতে, বিমানসহ সব এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দরে বোডিং কার্ড নেওয়ার সময় টিকিটের সঙ্গে আবশ্যিকভাবে ফটো আইডি দেখাতে হবে। ফটো আইডি হিসেবে যাত্রীর বৈধ পাসপোর্ট/ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ড/ড্রাইভিং লাইসেন্স/স্টুডেন্ট আইডি অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস আইডি গ্রহণযোগ্য হবে।

এরই পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার যাত্রীদের সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের সময় ফটো আইডি সঙ্গে রাখার অনুরোধ করছে। অন্যথায় তাদের বিমানে ভ্রমণ করতে দেওয়া হবে না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর