,

সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে খালেদা জিয়াকে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ষড়যন্ত্রের অংশ হিসেবে চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, অত্যন্ত ক্ষোভ ও আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছি বিএনপি নেত্রীকে পরিত্যক্ত কারাগারে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই রাখা হয়েছে। কোনো সুচিকিৎসার ব্যবস্থা না করে অমানবিক আচরণ করা হচ্ছে। অন্যের সাহায্য ছাড়া তিনি চলতে পারছেন না। গত সাড়ে তিন মাসে তার অসুস্থতা বেড়েছে। সাড়ে তিন মাস ধরে পরিবারের সদস্যদের আগের মত দেখা করতে দেয়া হচ্ছে না। গত চার মাস ধরে দলের কাউকে সাক্ষাৎ করতে দেয়া হয়নি। এমনকি আইনজীবীদেরও দেখা করতে দেয়া হচ্ছে না।

তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির ব্যবস্থা করতে হবে, কাল বিলম্ব করা যাবে না। তার শারীরিক কোনো অবনতি হলে সমস্ত দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।

ফখরুল বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিরাপত্তা দায় সরকারের, রাষ্ট্রের। চিকিৎসা নিরাপত্তা এবং ন্যায় বিচার খালেদা জিয়ার প্রাপ্য।

খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তরের কথা শোনা যাচ্ছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন, আমরা তার সুচিকিৎসা ও অবিলম্বে মুক্তি চাই।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর