,

বোমা মেরে মোদিকে উড়িয়ে দেওয়ার হুমকি, ভারতজুড়ে আতঙ্ক

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত। হামলার জন্য পাকিস্তানি সংগঠন ‘জইশ-ই-মহম্মদ’কে দায়ী করে দেশটির (পাকিস্তান) বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আক্রমণের শিকার হলে ভারতকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও।

এমন পরিস্থিতিতেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদিকে বোমা মেরে হত্যার হুমকি ফোন এলো। যার ফলে তোলপাড় পড়ে গেল দিল্লিতে।

দিল্লির বুরাড়ি এলাকায় ১০০ নম্বরে দিল্লি পুলিশের কাছে ফোন করে হুমকি দেওয়া হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এরপরই দিল্লির পুলিশ প্রশাসনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে নেমে পুলিশ এক ব্যাক্তিকে গ্রেফতারও করে।

জানা গেছে, ধৃত এই ব্যাক্তির নাম অরুণ। ওই ব্যাক্তি মদ্যপ অবস্থায় পুলিশকে ১০০ নম্বরে ফোন করেছেন বলেই তদন্তে জানতে পারেন পুলিশ কর্তারা।

এদিকে পুলিশকে ওই ব্যক্তি জানিয়েছে, তার সঙ্গে বাড়িওয়ালার ঝামেলা হয়েছিল। সেই রাগে সে মদ্যপান করে। আর তাতেই নেশাগ্রস্ত হয়ে পুলিশকে ফোন করে প্রধানমন্ত্রীকে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর