,

ঢাকায় মৃদু ভূমিকম্প

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ এর আশপাশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প ২ সেকেন্ড স্থায়ী হয়। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১।

ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজীপুরে। এই ভূকম্পনে তাৎক্ষণিক ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ। তিনি জানান, খুব অল্প সময়ের জন্য ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল দেশের ভেতরেই। রাজধানী ঢাকার কাছাকাছি গাজীপুর জেলায়। তবে কোনো কোনো আবহাওয়াবিদ জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকার অদূরে গাজীপুর-নরসিংদী এলাকায়।

গাজীপুরের বাসিন্দা মজিবুর রহমান ফেসবুকে স্ট্যাটাসে জানান, হঠাৎ বাসার সিলিং ফ্যান কেঁপে ওঠে। একটু পরেই তা আবার স্বাভাবিক হয়ে ওঠে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর