মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়েতনামে কিম জং-উন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভিয়েতনাম পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এই দুই নেতা এ নিয়ে দ্বিতীয়বারের মতো বৈঠক করতে যাচ্ছেন। এর আগে গত জুনে সিঙ্গাপুরে দুজনের প্রথম ঐতিহাসিক বৈঠকটি হয়।

আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, কিম জং-উনকে বহনকারী সবুজ ও হলুদ রঙের ট্রেনটি ভিয়েতনামের সীমান্ত শহরে দং দাং স্টেশনে পৌঁছানোর পর গাড়িতে করে বৈঠকস্থল হ্যানয়ের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। স্টেশনে তাঁকে লালগালিচা অভ্যর্থনা জানানো হয়। দুই পাশে পতাকা হাতে তাঁকে অভিবাদন জানান লোকজন।

কিম জং-উন ও তাঁর দল ট্রেন থেকে নেমে অপেক্ষমাণ গাড়িতে ওঠার আগে নিরাপত্তা রক্ষী, কর্মকর্তা ও আলোকচিত্রীরা তাঁদের ঘিরে রাখেন। ওই সময় কিছুক্ষণের জন্য সমবেত লোকজনের সামনে দাঁড়িয়ে হাত নাড়েন কিম। লিমোজিন গাড়িতে উঠে জানালা দিয়েও লোকজনের উদ্দেশে হাত নাড়েন। তাঁর সফরসঙ্গীদের মধ্যে বোন কিম ইয়ো-জং এবং তাঁর পক্ষে চুক্তি ও আলোচনার বিষয়ে অন্যতম প্রধান ব্যক্তি জেনারেল কিম ইয়ং-চল রয়েছেন বলে মনে করা হচ্ছে।

এটা কিম জং-উনের প্রথম ভিয়েতনাম সফর। বৈঠকে যোগ দিতে ট্রাম্পের আজ মঙ্গলবার ভিয়েতনামে পৌঁছানোর কথা। বৈঠকের সময়সূচি নিয়ে বিস্তারিত কিছু আগে থেকে জানানো হয়নি। কিম জং-উনের ‘খানসামা’ বলে খ্যাত কিম চ্যাং-সন বেশ কয়েকবার হ্যানয় ঘুরে বৈঠক অনুষ্ঠানের জন্য ভেন্যু পরিদর্শন করে গেছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, কাল বুধবার সন্ধ্যায় ট্রাম্প ও কিম একান্তে বৈঠক করবেন এবং এরপর তাঁরা নিজেদের উপদেষ্টাদের সঙ্গে নিয়ে রাতের খাবার খাবেন। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে মূল বৈঠকটি হবে।

আট মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে দুই নেতা দ্বিতীয় দফায় বৈঠকে বসছেন। অথচ এক বছর আগেও তাঁদের বৈঠকের কথা চিন্তা করা ছিল অকল্পনীয়। ট্রাম্প ও কিম তর্কযুদ্ধ, কাদা-ছোড়াছুড়ি, পাল্টাপাল্টি হুমকি-ধমকিতে জড়িয়েছিলেন। নজিরবিহীন কূটনৈতিক প্রচেষ্টায় পাল্টায় এ দৃশ্যপট। আর এ ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা রাখেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন।

সিঙ্গাপুরের বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে বিদ্যমান মতপার্থক্য কমাতে দুই দেশের মধ্যে আস্থার সেতু তৈরির চেষ্টা করা হয়। তবে পারমাণবিক নিরস্ত্রীকরণ অগ্রগতির বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি এখনো। যদিও উত্তর কোরিয়া দাবি করেছে, তারা নতুন কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেনি। দুই নেতার দ্বিতীয় বৈঠকেও পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুটি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক