,

পাকিস্তানের আজাদ কাশ্মীরে ভারতের বিমান হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পুলওয়ামা হামলার জবাব হিসেবে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ঢুকে বিমান হামলা চালিয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিমান হামলায় সন্ত্রাসীদের ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে।

ভারতীয় বিমান অনুপ্রবেশের কথা জানিয়েছে পাকিস্তানের আইএসপিআরও। পাকিস্তান সেনা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ৩টা নাগাদ আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ সীমান্ত দিয়ে পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করে ভারতীয় যুদ্ধবিমান।

বিষয়টা টের পাওয়ার সঙ্গে সঙ্গে মিসাইল ছুঁড়ে জবাব দেওয়া হয় বলে জানিয়েছেন আইএসপিআর প্রধান মেজর জেনারেল আসিফ গফুর। তবে পুরো ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন তিনি।

এদিকে ভারতের তরফ থেকে বলা হচ্ছে, ১২টি মিরেজ-২০০০ যুদ্ধবিমান থেকে এক হাজার কেজি বোমা ফেলা হয়েছে সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে। এতে ঘাঁটিটি পুরোপুরি ধ্বংস হয়েছে গেছে বলে দাবি ভারতীয় নিরাপত্তা বাহিনীর।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা সেক্টরে সন্ত্রাসী হামলায় ৪৪ সিআরপিএফ সদস্য নিহত হওয়ার পর থেকেই দুদেশের মধ্যকার উত্তেজনার পারদ চড়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর