,

তিন বছর ধরে স্বামী প্রবাসে, স্ত্রীর পুত্রসন্তান প্রসব!

news-image

ডেস্ক রিপোর্ট : তিন বছর ধরে স্বামী প্রবাসে থাকলেও এরই মধ্যে স্ত্রী জন্ম দিলেন এক পুত্রসন্তান। এ চাঞ্চল্যকর ঘটনায় এলাকাজুড়ে চলছে তোলপাড়। শনিবার কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মমিন আলীর ছেলে বদিউল আলম কবিরাজ তাবিজ দেয়ার নামে ওই প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে এক পুত্রসন্তান জন্ম দেন প্রবাসীর স্ত্রী। ওই প্রবাসীর স্ত্রীর তিন কন্যা সন্তান রয়েছে। তার বড় মেয়ে ৮ম শ্রেণিতে লেখাপড়া করে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বলেন, বিয়ের পর থেকে স্বামী-সংসার ও সন্তানদের নিয়ে ভালোভাবেই দিন কাটছিল। বেশ কিছুদিন আগে শাশুড়ির সঙ্গে টানাপোড়েন চলে। এই টানাপোড়েন থেকে রক্ষা পেতে বদিউল আলম কবিরাজের কাছে যাই। জানতে পারি বদিউল কবিরাজ তাবিজের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করে। তাই বদিউল কবিরাজকে বিষয়টি জানালে সমস্যার সমাধান করবে বলে কথা দেয়।

গৃহবধূ আরও বলেন, একদিন তাবিজ দেয়ার কথা বলে লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকার একটি বাসায় নিয়ে যায় বদিউল কবিরাজ। ওখানে গেলে বদিউল কবিরাজ বলে এ ব্যাপারে তাবিজ দিলে অবশ্যই কুফুরির মাধ্যমে দিতে হবে। তখন কিছু বুঝে উঠার আগেই বদিউল আমার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ধর্ষণ করে। তারপর তাবিজ দিয়ে আমাকে বিদায় করে। মান-সম্মানের ভয়ে ওই সময় ব্যাপারটা আমি কারো কাছে প্রকাশ করিনি। কিন্তু এখন আমি কি করব।

এ বিষয়ে স্থানীয় মেম্বার রিয়াজ বলেন, বিষয়টি গ্রামবাসীর কাছে শুনেছি। ওই নারীকে মামলা করার জন্য পরামর্শ দেব। তবে এ নিয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

দৌলতপুর গ্রামের সালিসদার গোলাপ হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ ব্যাপারে ভুক্তভোগীকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে। তবে এ বিষয়ে বদিউল আলম কবিরাজের বক্তব্য জানা যায়নি। শীর্ষকাগজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর