,

পলাশের বাবাকে লাশ শনাক্তের জন্য চট্টগ্রাম নেয়া হচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টার সময় কমান্ডো অপারেশনে নিহত পলাশের মরদেহ প্রত্যক্ষভাবে শনাক্ত করার জন্য তার বাবাকে চট্টগ্রামে নেয়া হচ্ছে।

সোমবার রাত পৌনে ৯টায় চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে পলাশদের বাড়িতে এসে তার বাবা পিয়ার জাহান সরদারকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের উদ্দেশে রওনা হয়েছে।

সোনারগাঁ থানার (ওসি) মনিরুজ্জামান জানান, রবিবার দিনগত রাতে সংবাদ মাধ্যম পলাশের ছবি দেখে প্রাথমিকভাবে পিয়ার জাহান সরদার ছেলের লাশ বলে পুলিশ প্রশাসনকে নিশ্চিত করেছেন। সোমবার লাশের ময়নাতদন্ত শেষে সরাসরি শনাক্ত করতে পুলিশ তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। নিহত যুবক পলাশ তার একমাত্র ছেলে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (মিডিয়া) সাজ্জাদ রুমন জানান, পতেঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন লাশ প্রত্যক্ষভাবে শনাক্ত করার জন্য পলাশের বাবাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের উদ্দেশে রওনা হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর