,

কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক ঐক্যফ্রন্টের

news-image

নিউজ ডেস্ক : অনেকটা গোপনীয়তা বজায় রেখেই কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসায় অনুষ্ঠিত এ বৈঠকে কয়েকটি দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমাদের রুটিন ওয়ার্ক। প্রায় আমরা কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে থাকি। তারই অংশ হিসেবে আজকের বৈঠক।’

জানা গেছে, বেলা ১১টা থেকে দেড় ঘণ্টা এই রুদ্ধদ্বার বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনিয়ম, নির্বাচন কমিশন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার সর্বশেষ অবস্থা, আসন্ন উপজেলা নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের শুরুতে কূটনীতিকদের ব্রিফ করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি সংসদ নির্বাচনে ভোটের অনিয়মসহ বিভিন্ন বিষয় নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন কূটনীতিকদের সামনে। এরপর মির্জা ফখরুল ইসলাম বিরোধী দলের ওপর সরকারি দলের নির্যাতন ও রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে কথা বলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আসম আব্দুর রব, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক, অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিব্লেট, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট বি. ওয়াপকিনস। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর