,

আলিয়া বিয়ের অনুষ্ঠানে কাঁদলেন

news-image

বিনোদন ডেস্ক : কারও প্রিয় বন্ধুকে তার স্বপ্নের পুরুষকে বিয়ে করতে দেখার মতো ভালো অনুভূতি আর হয় না। বিয়েটা দারুণ হলো..আমার মিষ্টি বন্ধুটা যে এখন বিবাহিত, তা বিশ্বাস করতে পারছি না। প্রিয় বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে এমনই আবেগঘন কথা লিখেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

সম্প্রতি আলিয়া তার ঘনিষ্ঠ বান্ধবী দেবিকা আডবাণীর বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আনন্দ, আড্ডা ছাড়াও দেবিকার সঙ্গীতের অনুষ্ঠানে অন্যান্য বন্ধুদের সঙ্গে জমিয়ে নাচলেন তিনি।

তবে বন্ধুর বিয়ের বিদায় অনুষ্ঠানে এক পর্যায়ে আবেগ সামলে রাখতে পারেননি আলিয়া। তার চোখের পানি টলমল করছিল। হয়তো প্রিয় বন্ধুকে বিদায় দিতে গিয়ে মনে পড়েছে স্মৃতিকথা।

অনুষ্ঠানের এক পর্যায়ে আবেগঘন কিছু কথা বলেন আলিয়া। মঞ্চে উঠে বান্ধবী দেবিকার সঙ্গে কাটানো ছেলেবেলার বিভিন্ন মুহূর্তও শেয়ার করেন তিনি। ছেলেবেলায় দেবিকার সঙ্গে কীভাবে ‘অভিনেত্রী’ হওয়ার খেলা খেলতেন তাও সবার সামনে উপস্থাপন করেন।

ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে মজাও করেছেন আলিয়া। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আলাদা আমেজ। প্রিয় বন্ধুর বিয়ের অনুষ্ঠানে আলিয়ার সে নাচসহ বিভিন্ন মজার দৃশ্য ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, আলিয়ার ‘গলি বয়’ সিনেমা ১০০ কোটির ব্যবসা ছুঁয়েছে। আলিয়াকে ‘কলঙ্গ’ সিনেমায় বরুণের বিপরীতে এবং ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে। চলতি বছরের শেষের দিকে তার দুটি সিনেমার মুক্তি পাওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর