,

প্রশ্নবিদ্ধ নির্বাচন গণতন্ত্রের অন্তরায় : মাহবুব তালুকদার

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : প্রশ্নবিদ্ধ নির্বাচন গণতন্ত্রের অন্তরায় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, কেউ যেন পেছনের দরজা দিয়ে কিংবা আচরণবিধি লঙ্ঘন করে জয়ী হতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

সোমবার বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে উপজেলা নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান, র‌্যাব-১৪’র অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন, ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এখন পর্যন্ত উপজেলা নির্বাচনের কোনো উত্তাপ নেই উল্লেখ করে মাহবুব তালুকদার আরও বলেন, এখনকার নাতিশীতষ্ণ আবহাওয়ার মতই এ নির্বাচনের উত্তাপ ও উষ্ণতা অনুভূত হচ্ছেনা। বিরোধী দলগুলো নির্বাচনে আসছে না, কিন্তু তারপরও উপজেলা পরিষদের নির্বাচনের দৃশ্যপট শিগগিরই পাল্টে যাবে বলে আমি মনে করি।

আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনে ভোটারদের প্রাধান্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা যেন ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এর নিশ্চয়তা আইনশৃঙ্খলা বাহিনীকেই দিতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর