,

ডিএনসিসি নির্বাচন : মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে ইতিমধ্যে নির্দেশনাও পাঠিয়েছেন ইসি উপসচিব মো. আতিয়ার রহমান।

জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন ও ২০টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১২টা থেকে শুক্রবার ১ মার্চ সকাল ৬টা পর্যন্ত তিন দিনের জন্য মোট ৫৪ ঘণ্টা মোটরসাইকেল চলাচল একদম নিষেধ। আর ২৭ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত, ২৪ ঘণ্টা জন্য অন্য সব যান চলাচল বন্ধ থাকবে।

তবে নিষেধাজ্ঞার বাইরে থাকবেন তারা হলেন- রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকের (নির্বাচন কমিশন থেকে পরিচয়পত্র পদর্শন করতে হবে)।

এছাড়া কতিপয় জরুরি কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চালাচলও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা শিথিলের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে পারবে।

ওই দিন বিমানবন্দরে যেসব যাত্রী দেশের বাইরে যাবেন ও যারা দেশে ফিরবেন আত্মীয়স্বজনের চলাচলের জন্য গাড়ির ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া বিদেশি কূটনৈতিক ও দূতাবাসে কর্মরত দেশি-বিদেশির দূতাবাসে চলাচলের গাড়িও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

নিষেধাজ্ঞা বিষয়ে ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে মোটরসাইকেল বন্ধ থাকবে তিন দিন। এছাড়া সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচল একদিনের জন্য বন্ধ থাকবে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর