,

ছেলে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিল, বললেন বিমান ছিনতাই চেষ্টাকারীর বাবা

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বিজি-১৪৭ ছিনতাই চেষ্টাকারী মাহমুদ পলাশের (২৬) পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি সোনারগাঁও সদর উপজেলার ফিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে। নিহতের বাবা ফিয়ার জাহান আজ সোমবার সকালে সাংবাদিকদের বলেন, পলাশ মাহমুদ স্থানীয় তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ২০১২ সালে দাখিল পাস করে। এরপর সোনাগাঁও ডিগ্রি কলেজে ভর্তি হয়।

ফিয়ার জাহান বলেন, এরপর সে ঢাকায় চলে যায়। আর ঢাকা যাওয়ার পর থেকেই তার আচরণে পরিবর্তন আসতে থাকে। আমরা শুনেছি পলাশ ঢাকায় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিল। বাড়ির সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না। মাঝে মাঝে বাড়িতে আসলেও এলাকার মানুষের সঙ্গে মিশতো না, কথা বলতো না।

তিনি বলেন, তার তিন মেয়ে এক ছেলে। পলাশ তার একমাত্র ছেলে। তিন মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে বয়স চার বছর।

ফিয়ার জাহান বলেন, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে পলাশ চিত্রনায়িকা শিমলাকে নিয়ে বাড়ি আসে। সেসময় মেয়েটিকে তার প্রেমিকা বলে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এর ঠিক দুই মাস পর আবার শিমলাকে বাড়িতে নিয়ে এসে তার বিবাহিত স্ত্রী হিসেবে পরিচয় দেয়। বিয়ের কথা শিমলাও আমাদের কাছে স্বীকার করে। ওই রাতেই তারা আবার ঢাকায় চলে যায়।

তিনি জানান, সর্বশেষ ২০-২৫ দিন আগে পলাশ বাড়িতে আসে। বাড়িতে আসার পর তার আচরণে বিরাট পরিবর্তন দেখা দেয়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে, মসজিদে গিয়ে আজানও দিয়েছে। সর্বশেষ শুক্রবার বাড়ি থেকে যাওয়া আগে বলেছে, সে কাজের সন্ধানে দুবাই যাবে।

এদিকে সোনারগাও থানার এসআই আবুল কালাম আজাদ জানান, বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নিহতের ছবি ফিয়ার জাহানকে দেখালে তার ছেলে নিশ্চিত করেন তিনি।

রোববার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের দুবাইগামী ওই উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয় পলাশ। পরে সেনা কমান্ডোদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন। নিহত পলাশের বাবা বলেন, ১৯৯০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইরাক ও সৌদিআরবে ছিলেন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো