মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন কোথায় বিমান ছিনতাইকারীর স্ত্রী নায়িকা সিমলা?

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইকারী কথিত মাহাদীর পরিচয় মিলেছে। তার নাম মাহমুদ পলাশ বলে জানা গেছে। ২৪ বছর বয়সী পলাশের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে।

তার দ্বিতীয় স্ত্রী ঢাকাই চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা সিমলা। রোববার সন্ধ্যায় বিমান ছিনতাইয়ের সময়ই জানা যায় পলাশের সঙ্গে সিমলার সম্পর্কের কথা। তিনি নিজেই পুলিশকে বলেছিলেন, নায়িকা সিমলার প্রেমে ব্যর্থ হয়ে তিনি বিমান ছিনতাই করতে এসেছেন।

অবশেষে জানা গেল, সিমলা পলাশের দ্বিতীয় স্ত্রী। অনুমান করা হচ্ছে তাদের দাম্পত্যে ফাটল ধরেছিলো। হয়তো বিচ্ছেদও হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে। সেই বিচ্ছেদ হয়েছে সিমলার আগ্রহেই। সেটি মেনে নিতে পারেননি পলাশ। হতাশায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি বিমান ছিনতাইয়ের মতো কাণ্ড ঘটাতে চেয়েছেন।

তবে এই বিচ্ছেদের খবর জানেন না পলাশের পরিবারের সদস্যরা। কোনো তথ্য নেই সিমলার কাছের মানুষ ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছেও। তাই সিমলাকে খুঁজছে সবাই। কিন্তু কোথায় সিমলা? যে নাম্বারে সবসময়ই পাওয়া যেত ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা সিমলাকে সেই নাম্বারটি রয়েছে বন্ধ।

এদিকে খোঁজ নিয়ে জানা গেল, তিনি দেশে নেই। বর্তমানে রয়েছেন ভারতের মুম্বাইয়ে। সেখানে মীরা রোড নামে এলাকায় অনেকদিন ধরেই বাস করছেন তিনি।

দশ বছরের বেশি সময় ধরে ক্যারিয়ারে ভাটা চলছে সিমলার। অনেকদিন হয় নতুন সিনেমাতে কাজ করেননি। সর্বশেষ তাকে দেখা যায় ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামের একটি ছবিতে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী একজন নায়িকা হয়ে ক্যারিয়ারের এই পতন হতাশায় নিমজ্জিত করেছে সিমলাকে। হয়তো সেই অভিমান মনে নিয়েই বিদেশে থিতু হওয়ার চেষ্টা করছেন তিনি।

পলাশের বাবা পি আর জাহানের দেয়া তথ্যে, প্রায় ১০ মাস আগে চিত্রনায়িকা সিমলাকে গ্রামের বাড়িতে নিয়ে যায় পলাশ। বাবা-মায়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। এর এক-দেড় মাসের ব্যবধানে আরও দু’বার আসে পলাশ ও সিমলা। তারপর থেকেই পুত্রবধু সিমলার কোনো খবর জানেন না তিনি। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক