,

ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন

news-image

স্পোর্টস ডেস্ক : টানটান উত্তেজনার ম্যাচে টাইব্রেকারে চেলসিকে হারিয়ে ইংলিশ ফুটবল লিগ কাপের ষষ্ঠ শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হওয়ায় টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচে ৪-৩ গোলে চেলসিকে হারিয়ে শেষ হাসিটা হাসলো ম্যানসিটি।

ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় ম্যানসিটি। বিরতির আগে ৪৩ মিনিটে সুযোগ পায় ম্যানসিটি। জিনচেনকোর বাড়িয়ে দয়া বল আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির চেষ্টা রুখে দেন চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

বিরতির পর ৫২ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন আজার। চার মিনিট পর ৫৬ মিনিটে জালে বল পাঠিয়েছিলেন আগুয়েরো; কিন্তু অফ সাইডের কারণে গোলটি বাতিল করা হয়।।

ম্যাচের ৬৬ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কান্তে। বাকিটা সময় চেষ্টা করে গোলে দেখা পায়নি কোনো দলই। ফলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।

অতিরিক্ত সময়ের পুরোটা জুড়েই আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও দুই দলের রক্ষণদুর্গ ভেদ করতে পারেনি কেউই। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে ৪-৩ গোলে চেলসিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইংলিশ ফুটবল লিগ কাপের শিরোপ ঘরে তোলে পেপ গার্দিওলার শিষ্যরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর