,

আশুলিয়ায় পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত

news-image

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় টহল পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কায় জসিম উদ্দিন নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য।

সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তিনি মাদারীপুর সদরের মোকছেদের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন- অনিক, নাজমুল ও তালুকদার।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাবেদ মাসুদ জানান, ভোরে পুলিশভ্যানটি বাইপাইল এলাকায় টহল দিচ্ছিল। এসময় ঢাকা থেকে আসা একটি ট্রাক ওই পুলিশ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এএসআই জসিমউদ্দিনের মৃত্যু হয়। এসময় আহত হন তিন পুলিশ সদস্য।

তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর