,

ছিনতাইয়ের কবলেপড়া যাত্রীরা আজ দুবাই যাবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : রোববার ছিনতাইয়ের কবলেপড়া বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খি নামে উড়োজাহাটির দুবাইগামী যাত্রীদের আজ সোমবার বিকালে নির্ধারিত গন্তব্যে পাঠানো হবে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরও জানান, উড়োজাহাজটির দুবাইগামী যাত্রীদের রোববার রাতেই গন্তব্যে পাঠানোর কথা ছিল। কিন্তু চট্টগ্রামে ঘন কুয়াশার কারণে তা সম্ভব হয়নি। তাই সোমবার তাদের দুবাই পাঠানো হচ্ছে।

ওই বিমানের দুবাইগামী চট্টগ্রামের বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। তাদের নিয়ে আজ দুবাই যাবে উড়োজাহাজ।

উল্লেখ্য, বিমানের বোয়িং-৭৩৭ মডেলের ময়ূরপঙ্খি উড়োজাহাজটি (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে রোববার বিকাল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।

ঢাকা থেকে উড্ডয়নের পর পরই উড়োজাহাজটি ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় আড়াই ঘণ্টার টান টান উত্তেজনার পর উড়োজাহাজ ছিনতাইচেষ্টার অবসান ঘটে।

পরে রোববার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র ৮ মিনিটের কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা মাহাদী নামে অস্ত্রধারী তরুণ নিহত হন। তার পুরো পরিচয় ও ছিনতাইচেষ্টার কারণও জানা যায়নি। যুগান্তর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর