,

৯১তম অস্কার: ইতিহাস গড়ল ভারত

news-image

বিনোদন ডেস্ক : সেই ১৯২৯ সাল থেকে শুরু হয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার দেওয়ার চল। কিন্তু এতোদিন ভারতীয়দের কাছে এটা অদেখা ছিল। অবশেষে ইতিহাস গড়লো ভারত। ফিল্মি দুনিয়ার সেরা পুরস্কারের মঞ্চে ভারতের মুখে হাসি ফোটালেন প্রযোজক গুনিত মোঙ্গা। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে ‘ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট’ বিভাগে অস্কার জিতেছে গুনিত মোঙ্গার ‘পিরিয়ড এন্ড অফ সেনটেন্স’।

ভারতের নিউজ এইটটিন.কমের খবর, ভারত থেকে একের পর ছবি অস্কার দৌঁড়ে সামিল হলেও শেষমেশ মুখ থুবড়ে পড়তো। সেই মুখ থুবড়ে পড়াটা প্রায় শুরু হয়েছিল মাদার ইন্ডিয়া ছবি থেকে। তারপর একে একে সালাম বম্বে, লাগান। তবুও এই তিন ছবি উঠে এসেছিল সেরার মনোনয়নে । তবে আরও বেশ কিছু বলিউডি ছবি যা কিনা আরও আগেই অস্কারের দৌঁড় থেকে পিছিয়ে পড়েছিল, যার মধ্যে ছিল সাম্প্রতিক ছবি নিউটনও। ছিল বরফি, দেবদাসও।

তবে ৯১তম অ্যাকাডেমি পুরস্কারে কিছুটা হলেও ভারতের কপাল খুলল। ভারতীয় প্রযোজক গুনিত মোঙ্গার ছবি ‘পিরিয়ড এন্ড অফ সিজন’ ছবিটি সেরা তথ্যচিত্র হিসেবে পুরস্কার জিতে নিল। ছবির পরিচালক রাইকা জেহতাবচি।

তবে শুধুই প্রযোজক নয়, এই ছবির প্রেক্ষাপট ভারত। দিল্লির হাপুর গ্রাম। যেখানে ‘ঋতুস্রাব’ বা নারীদের ‘পিরিয়ড’ এখনও ট্যাবু (পবিত্র বা অপবিত্র বিবেচনা করে কোনো বস্তু বা ব্যক্তিকে আলাদা করে রাখা)। আর তা ভাঙার জন্যই কিছু নারীদের লড়াই, স্যানিটারি প্যাড তৈরি। ঠিক যেমন অক্ষয় কুমার অভিনীত ছবি ‘প্যাডম্যান’। তথ্যচিত্রের ধারায় পড়ে এই ছবি অনেকটাই বাস্তবের কঠোর রূপ তুলে ধরে। নারীদের সমস্যা নিয়ে কথা বলে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর