,

‘পর্যায়ক্রমে’ বিডিআর বিদ্রোহের দোষীদের শাস্তি : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় দোষীদের পর্যায়ক্রমে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার সকালে বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বিচার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। পর্যায়ক্রমে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’

পিলখানা বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহে নিহত সেনা সদস্যদের প্রতি প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে সামরিক সচিব শ্রদ্ধা জানান। এর পর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামরিক সচিব। পরে তিন বাহিনী এবং বিজিবির মহাপরিচালক পুস্পস্তবক অর্পণ করেন।

এর পর এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যগন স্যালুট প্রদান করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা পারে দোয়া করা হয়।

পিলখানা বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ১০ বছর আজ। ২০০৯ সালের এই দিনে শুরু হওয়া ওই বিদ্রোহে ৫৭ জন চৌকস সেনা অফিসারসহ ৭৪ নিরপরাধ ব্যক্তি নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে করা পৃথক দুটি মামলার মধ্যে হত্যা মামলার বিচার হাইকোর্টেও শেষ হয়েছে; এখন চলছে পূর্ণাঙ্গ রায় লেখার কাজ, যা প্রায় শেষ পর্যায়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর