,

কোটা আন্দোলনকারীদের ডাকসুর প্রার্থী নুর-রাশেদ-ফারুক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেলে ভিপি হিসেবে সংগঠনের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর, জিএস পদে মুহাম্মদ রাশেদ খাঁন এবং এজিএস হিসেবে ফারুক হোসেনের নাম ঘোষণা করা হয়।

বাকি পদগুলোর মধ্যে রয়েছেন- স্বাধীনতা সংগ্রাম ও মুক্তযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে নাজমুল হুদা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. সোহরাব হোসেন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে শেখ এমিলি জামাল, আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ বেলালী, সাহিত্য সম্পাদক পদে আকরাম হোসেন, সংস্কৃতিক সম্পাদক পদ নাহিদ ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মামুনুর রশীদ (মামুন), ছাত্র পরিবহন সম্পাদক পদে রাজিবুল ইসলাম এবং সমাজসেবা সম্পাদক পদে আখতার হোসেন।

এ ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন- উম্মে কুলসুম বন্যা, রাইয়ান আব্দুল্লাহ, সাব আল মাসানী, ইমরান হোসেন এবং শাহরিয়ার আলম সৌম্য।

আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর