,

রিজভী বললেন, খালেদা জিয়ার চারপাশে ‘বিস্ফোরকের ডিপো’

news-image

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়াকে যে পরিত্যক্ত কারাগারে অবরুদ্ধ করে রাখা হয়েছে তার চারপাশে রাসায়নিক বিস্ফোরকের ডিপো রয়েছে দাবি করে তার মুক্তি চেয়েছে বিএনপি। আজ রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি জানান।

রিজভী বলেন, ‘পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় সন্নিকটে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার ‘ঝুকিপূর্ণ’। আমি গভীর উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্কের সঙ্গে বলছি, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বাংলাদেশের মানুষের ভালোবাসা বেগম খালেদা জিয়াকে যে পরিত্যক্ত কারাগারে অবরুদ্ধ করে রাখা হয়েছে তার চারপাশে রাসায়নিক বিস্ফোরকের ডিপো। আমরা এই মুহুর্তেই বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘চকবাজারের চুঁড়িহাট্টার ওয়াহেদ ম্যানসন থেকে নাজিমউদ্দিন রোডে দেশনেত্রীর কারা প্রকোষ্ঠের দূরত্ব মাত্র দেড়ে থেকে দুই শত মিটার। সেখানে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা, বিকট শব্দে বিস্ফোরণের পর বিস্ফোরণ ঘটেছে। শুধুমাত্র প্রতিহিংসার লেলিহান অনলে দগ্ধ শেখ হাসিনা অবৈধ ক্ষমতার জোরে এমন একটি কেমিক্যাল বিস্ফোরক বেষ্টিত ভয়ঙ্কর বারুদের ডিপোর মাঝখানে আতঙ্কজনক পরিবেশে দেশনেত্রীকে এক বছর বন্দী রেখেছেন। তাকে এক অশুভ উদ্দেশ্যে ভয়াবহ বিপজ্জনক পরিবেশে বন্দি করে রেখেছে অবৈধ শাসকগোষ্ঠী। আমাদের বক্তব্যে এই মুহুর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি নির্দোষ, এই মুহুর্তে তার মুক্তি চাই।’

সাবেক এই প্রধানমন্ত্রীকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের স্থানান্তর করা হতে পারে শোনা যাচ্ছে, এ বিষয়ে রিজভীর কাছে জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের বক্তব্য এই মুহুর্তে দেশনেত্রীকে মুক্তি দিতে হবে।’

রিজভী আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের দিন অল্প দুরত্বে চরম অসুস্থ কারাবন্দি বেগম খালেদা জিয়া সারারাত নিঘুর্ম উৎকণ্ঠায় কাটিয়ছেন। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলছেন? ’

তিনি বলেন, ‘পুরান ঢাকার মানুষ মৃত্যুর সঙ্গে বসবাস করছেন। আর সরকার নিজেদের অবৈধ মসনদ সুরুক্ষায় গ্রেপ্তার-মামলা-অত্যাচারে ব্যস্ত। বিরোধী দলের ওপর সরকারের দমননীতির উত্থান দিনকে দিনকে প্রবলতর হচ্ছে। অথচ দেশের মানুষকে বাঁচতে সরকার ভ্রুক্ষেপহীন ও বিবেকশূণ্য।’

হাছান মাহমুদ চৌধুরীকে তথ্যমন্ত্রী থেকে সরিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান পদে নিয়োগ দেয়া উচিত বলে মন্তব্য করেছেন রিজভী। চকবাজারের চুঁড়িহাট্টার অগ্নিকান্ডের ঘটনার সাথে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা খুঁজে দেখা হবে- তথ্যমন্ত্রীর এরকম বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘আমি বলতে চাই, হাছান মাহমুদকে তথ্যমন্ত্রী করাটা বোধহয় সরকারের খুব অন্যায় হয়ে গেছে। এ রকম তথ্য যখন তার (হাছান মাহমুদ) কাছে থাকে তাকে জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের প্রধান করে দিন। তাকে আর তথ্য মন্ত্রীত্বে রাখা উচিত হবে না ‘

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী, আবদুল আউয়াল খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর