,

নায়িকা শিমলার ব্যর্থ প্রেমিক বিমানে অস্ত্রধারী যুবক

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টাকারী চিত্রনায়িকা শিমলার ব্যর্থ প্রেমিক বলে জানা গেছে। শিমলার প্রেমে ব্যর্থ হয়ে সাগর নামে ওই যুবক এ বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

এ বিষয়ে চিত্রনায়িকা শিমলার সঙ্গে সময় নিউজের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাকে সময় নিউজের পক্ষ থেকে এসএমএস করা হলেও এ খবর লেখা পর্যন্ত (রোববার সন্ধ্য ৭টা ৩২ মিনিট) কোনো উত্তর পাওয়া যায়নি।

বিমানে প্রেমিক সাগর অস্ত্র নিয়ে অবস্থান করছে বুঝতে পেরে যাত্রীরা পাইলটকে অবহিত করলে তিনি দ্রুত বিমানটি অবতরণ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সন্দেহভাজন অস্ত্রধারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনা। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক। সূত্র : সময় নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর