,

নাসিরনগরে ঐকতানের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে আবৃত্তি ও গানের আসর

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : অসাম্প্রদায়িক-বিজ্ঞান-মনষ্ক-মানবিক বোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে “অন্তর মম বিকশিত করো অন্তরতর হে”এই শ্লোগানকে সামনে রেখে ভাষা শহীদদের স্মরণে শিশু-কিশোরের ঐকতান সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার(২১ ফেব্রুয়ারি) বিকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসায় কবিতা ও গানের আসর বসে নাসিরনগর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে। এতে নাসিরনগর ঐকতান সংস্কৃতি চর্চা কেন্দ্রের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করেন । প্রধান প্রশিক্ষক অধ্যাপক জামিল ফোরকানের সভাপতিত্বে স্বর্ণ কিশোরী দিপ্তী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ।

স্বাগত বক্তব্য রাখেন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবলী চৌধুরী। কবিতা ও গান পরিবেশন করেন ঐকতান সংস্কৃতি চর্চা কেন্দ্রের ছাত্রছাত্রিরা। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ সঙ্গীত জীবনের স্বীকৃতি স্বরূপ কৃতী শিক্ষাবিদ সঙ্গীত শিক্ষক চিরকুমার অজিত দেবকে সম্মাননাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী