,

সুদানে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট নিয়োগ

news-image

অনলাইন ডেস্ক : সুদানে ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ওমর আল বশির। শনিবার প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে তিনি তাদের নিয়োগ প্রদান করেন।

সুদানে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবনে ওয়াফ।

এ ছাড়া প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আল গাজীরা প্রদেশের সাবেক গভর্নর মোহামেদ তাহির আইলা। রাষ্ট্রপতির মিডিয়া অফিসে পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু।

এর আগে শুক্রবার জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে সুদানে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ওমর আল বশির। পাশাপাশি ফেডারেল সরকার ভেঙে দিয়ে সব রাজ্যের গভর্নরদের বরখাস্ত করেছেন তিনি।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল সরকারবিরোধী বিক্ষোভ পরিচালনা করছে। এ কারণে আমি দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করছি।

এ ছাড়া তিনি সুদানের পার্লামেন্টকে সাংবিধানিক সংশোধন মূলতবি রাখার আহ্বান জানিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে সুদানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

বিক্ষোভ শুরু হওয়ার পর অন্তত এক হাজার মানুষকে আটক করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এ ছাড়া গত ডিসেম্বরে সুদানে রুটি ও জ্বালানি তেলের ওপর সরকারি ভর্তুকি বন্ধ করে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। কিন্তু পরে বিক্ষোভকারীরা বশিরের ৩০ বছরের শাসনের অবসান দাবি করেন।

১৯৮৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতাগ্রহণ করেন ৭৫ বছর বয়সী ওমর আল বশির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর