,

লিফটে আটকে পড়ে ৯৯৯ কল, অতঃপর উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : রাজধানী উত্তরা এলাকায় লিফটে প্রায় ১ ঘণ্টা আটকে থাকার পর নাসির উল্লাহ (১৮) নামে এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকৃত ওই শিক্ষার্থী লিফটে আটকে যাওয়ার পর নিজেই ৯৯৯ কল করেন। এরপর উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।

আজ রোববার সকাল ৭টা ৪২ মিনিটে উত্তরার ৩ নম্বর সেক্টরের ৪০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ৬তলা ভবনের দ্বিতীয় তলায় একজন লোক প্রায় ১ ঘণ্টা ধরে লিফটে আটকে আছে। ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্র স্পেডার ব্যবহার করে ১০ মিনিটের মধ্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নাসির উল্লাহ মমতাজ উদ্দিন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে (বিএফসিসি)কুকিং কোর্সের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, ছেলেটি ষষ্ঠ তলায় বন্ধুর বাসায় ওঠার সময় এমন দুর্ঘটনায় পড়ে। ভবনের এবং আশপাশের প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। তারপর সে নিজেই লিফটের ভেতর থেকে ৯৯৯ এ কল করে।তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর