,

অন্তঃসত্ত্বা নারীর আগুনে পোড়া নিয়ে ধোঁয়াশা

news-image

নিউজ ডেস্ক : চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বেরিয়ে আসতে থাকে নানা হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। এসব মর্মস্পর্শী ঘটনার মধ্যে মানুষের মনকে সবচেয়ে বেশি নাড়া দেয় রিয়া ও রিফাত দম্পতির মৃত্যুর করুণ কাহিনী। ঘটনাটি প্রায় সবার মুখে মুখে রটে যায়।

কেননা, রিয়া ছিলেন অন্তঃসত্ত্বা। সেই সঙ্গে ছিলেন অসুস্থ। আগুন নামার পর তৃতীয় তলা থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী নিচে নামতে পারেননি। তাই নিজের জীবনের মায়া ত্যাগ করে স্ত্রীর সঙ্গেই মৃত্যুকে আলিঙ্গন করেন রিফাত।

আগুনের ঘটনার পর আল-আকসার সাজিদ নামের এক যুবক এমন মর্মান্তিক কাহিনীর জন্ম দেন, যা মুহূর্তেই নাড়িয়ে দেয় মানুষের বিবেককে। ভাইরাল হয়ে পড়ে সেই হৃদয়বিদারক কাহিনী।

কিন্তু দিন যতই যাচ্ছে ততই ওই কাহিনীর সত্যতা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। কেননা, ঘটনার চারদিন পরও রিয়া-রিফাতের সন্ধান মিলছে না।

ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগ, জেলা প্রশাসন, সিআইডির ডিএনএ প্রোফাইলিং টিম কারও কাছে নেই রিয়া ও রিফাত নামে কোনো দম্পতির মৃত্যুর তথ্য। যে ২০টি লাশ শনাক্ত হয়নি তাদের দাবিদারদের মধ্যেও রিয়া কিংবা রিফাত নামের কারও স্বজনকে পাওয়া যায়নি। তারা বেঁচে আছেন কিনা তাও জানা যাচ্ছে না।

অন্যদিকে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে রিয়া ও রিফাতের বন্ধু দাবি করে যে কাহিনী বর্ণনা করেছিলেন সেই আল-আকসার সাজিদকেও আর পাওয়া যাচ্ছে না। ফলে ঘটনাটি নিয়ে এক ধরনের ধোঁয়াটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর