,

প্রস্তুতি ম্যাচ ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : বার্ট সাটক্লিফ ওভালে কাল প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটি ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের। আজ দ্বিতীয় ও শেষ দিনে বেরসিক বৃষ্টি হানা দেওয়ার আগে আঘাত হেনেছেন দুই পেসার—মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন। বৃষ্টির জন্য ম্যাচে ড্র মেনে নিয়েছে দুই দল।

ম্যাচের প্রথম দিনে ৬ উইকেটে ৪১১ রান তুলেছিল বাংলাদেশ। ফিফটির মুখ দেখেছেন চার ব্যাটসম্যান। এ ছাড়া চল্লিশোর্ধ্ব রানের দুটি ইনিংস খেলেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। সব মিলিয়ে প্রথম দিনে ব্যাটিং অনুশীলন ভালোই হয়েছে বাংলাদেশ। আজ শেষ দিনে বল হাতেও দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন মোস্তাফিজ। নিউজিল্যান্ড একাদশ ইনিংসের চতুর্থ বলেই ফিরিয়েছেন ওপেনার জ্যাকব ভুলাকে। তাঁকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন মোস্তাফিজ।

অন্য প্রান্তে আরেক ওপেনার অ্যান্ড্রু ফ্লেচার (৪৩) ভালো শুরু পেলেও ১১তম ওভারে তাঁকে বোল্ড করেন ইবাদত। নিউজিল্যান্ড একাদশের স্কোর তখন ২ উইকেটে ৫৪। পরের ওভার শেষেই বৃষ্টি হানা দেয় এবং মাঠ ছাড়তে বাধ্য হয় দুই দল। মধ্যাহৃভোজনের বিরতি পর্যন্ত বৃষ্টি না থামলে ড্র মেনে নেয় দুই দল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর