,

মোল্লাতন্ত্রের জন্যই আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে : রাশেদ খান মেনন

news-image

পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মোল্লাতন্ত্রের জন্যই আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।

জামায়াতে ইসলামীর নেতারা মানবতাবিরোধী অপরাধের জন্য ফাঁসিতে ঝুলেছে। তাদের দল এখন নিষ্ক্রিয়। তবে মোল্লাতন্ত্র এখনো রয়ে গেছে। মোল্লাতন্ত্র বাংলাদেশের সামনে এখনো বড় বিপদ হিসেবে অবস্থান করছে। তারা সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ সৃষ্টি করছে।

তারা নানাভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি গতকাল শনিবার দুপুরে পঞ্চগড়ের আহমদনগর এলাকায় সম্প্রতি আহমদিয়া মুসলিম জামাতের ওপর স্থানীয়দের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এ কথা বলেন।

মেনন বলেন, আমি শুনেছিÑ এখানকার ঘটনার সঙ্গে হেফাজত ইসলামেরও যোগ রয়েছে। আহমদিয়াদের যদি অমুসলিম ঘোষণা করতে হয়, তা হলে আগাখানিদের আমরা কী বলব? শিয়াদের কী বলব? বাহাই নৃগোষ্ঠীদের কী বলব? এটি সম্পূর্ণ পাকিস্তান নিয়ন্ত্রিত জামায়াতে ইসলামীর কূটচেষ্টার সঙ্গে যুক্ত হয়ে নতুনরূপে আবির্ভূত হতে যাচ্ছে। পাকিস্তান আহমদিয়াদের অমুসলিম ঘোষণাসহ এমন কোনো কাজ নেই যা করেননি।

পঞ্চগড়ের মানুষ শান্তিপ্রিয়, এটি বাইরে থেকে পরিকল্পিত আক্রমণ। এ সময় পঞ্চগড়-১ আসনের সাবেক সাংসদ নাজমুল হক প্রধান, ঠাকুরগাঁও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সাংসদ ইয়াসিন আলী, আহমদিয়া মুসলিম জামাতের নায়েব ন্যাশনাল আমির (গণসংযোগ ও বহিঃসম্পর্ক বিভাগ) আহমদ তবশির চৌধুরী, আহমদনগর আহমদিয়া মুসলিম জামাতের সভাপতি তাহের যুগলসহ আহমদিয়া সম্প্রদায় ও ওয়ার্কার্স পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর