,

বইমেলায় আবদুল্লাহ’র ২ টি বই

news-image

নিউজ ডেস্ক : অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার’র ২ টি বই প্রকাশিত হবে। দুটোই শিশুতোষ গল্পের বই। একটি হলো ‘তুমি আমার স্কুল’, আরেকটি হলো ‘লাবিবের বইমেলা’। প্রতিটি বইয়ে ৫ টি করে গল্প রয়েছে।

প্রতিটি গল্পে দেশের স্বাধীনতা, শিশুশ্রম, পথশিশুদের জীবন সংগ্রাম, মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ, প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণসহ শিশুদের জীবনাচরণের বিভিন্ন দিক ফুটে উঠেছে।

বই দুটোই প্রকাশ করছে সাহিত্যদেশ প্রকাশনী। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন মহিউদ্দিন আকবর।

বইগুলো সম্পর্কে লেখক বলেন, এ বই দুটো মোট ১০ টি গল্প দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি গল্প শিশুদের বাস্তব জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে। গল্পগুলো শিশুদের অন্তরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, বড়োদের প্রতি শ্রদ্ধাবোধ ও ছোট বেলা থেকেই নিজেকে গড়ার স্বপ্ন, আত্মপ্রত্যয় অর্জন ও অসামাণ্য প্রেরণা লাভ করবে।

মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার কবিতা, প্রবন্ধ ও জীবনমুখী লেখা নিয়ে কাজ করছেন, এছাড়া শিশুদের জন্য ‘সৃজনচক্র’ নামে একটি সংগঠনের মাধ্যমে ছোটবেলা থেকে তাদের আত্মপ্রত্যয়ী করে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি একটি বাংলা সংবাদপত্রে উপ সম্পাদক হিসেবে কর্মরত।

আবদুল্লাহর জন্ম ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রামে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর