,

চুড়িহাট্টায় ফের আগুন: আতঙ্কে হুড়োহুড়ি, আহত ৭

news-image

অনলাইন ডেস্ক : পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের তিনদিন পরও এখনো রেশ কাটেনি। এরইমধ্যে শনিবার ফের ওই এলাকায় বিদ্যুতের তারে আগুনের ফুলকি (স্পার্ক) দেখে আতঙ্কে উঠে স্থানীয়রা। এসময় মানুষ দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। মসজিদ থেকে বের হতে গিয়ে হুড়োহুড়িতে আহত হয়েছেন অন্তত সাত মুসুল্লী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ওই এলাকায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সংযোগ চালুর চেষ্টা করে কর্তৃপক্ষ। এসময় বিভিন্ন জায়গায় আগুনের ফুলকি দেখে এলাকার মসজিদে থাকা মুসল্লীরা আতঙ্কিত হয়ে পড়েন।

তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আহত হন সাতজন মুসুল্লী। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী।
উল্লেখ্য, গত বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি ভবনে। এ ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

আগুন লাগার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ওই এলাকায়। ক্ষতিগ্রস্ত ভবগুলোর বাসিন্দারা এখনো ফিরতে শুরু করেননি। একটি ভবনের বাসিন্দা জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ না দেয়া পর্যন্ত তারা বাসায় ফিরবেন না।

এদিকে, দিনের আলোতে চেষ্টা না করে অন্ধকারে কেন বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টা; তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো