,

ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ ৫ বাংলাদেশী ব্যাটসম্যান

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশ করেছে তাদের হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাংকিং। আর এই র‍্যাংকিংয়ে পূর্বের জায়গা থেকে দুই ধাপ এগিয়ে ১৪তম স্থানটিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্যতম ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম।

শীর্ষ ১৫তে আবারও নিজের র‍্যাংকিং নিয়ে যেতে সক্ষম হলেন এই ডানহাতি ব্যাটসম্যান। বর্তমানে ৭১২ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিক রয়েছেন আইসিসি র‍্যাংকিংয়ের ১৪তম স্থানে। রেটিং পয়েন্টের হিসেবেও এটা মুশফিকের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। এর পূর্বে তার র‍্যাংকিং ছিল ১৬। রেটিং পয়েন্ট ছিল ৭০২। বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে আইসিসি র‍্যাংকিংয়ে সবার উপরে আছেন তিনি।

গত বছরে মুশফিকের ব্যাট হেসেছে নিয়মিতভাবেই। পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, গত বছরে খেলা ১৯টি ওয়ানডেতে ব্যাট হাতে মুশফিক রান করেছেন ৭৪৯। গড় ছিল ৫৩.৫০, স্ট্রাইক রেট ছিল ৮২.৫৮। ৫টি অর্ধশতকের পাশাপাশি এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে খেলেছিলেন ১৪৪ রানের অসামান্য এক ইনিংস। ব্যাট হাতে এমন ধারাবাহিক পারফর্মেন্সের পুরস্কারই যেন এই ক্যারিয়ার সেরা র‍্যাংকিং।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ ৫ বাংলাদেশী ব্যাটসম্যান:১) মুশফিকুর রহিম – ১৪তম (রেটিং পয়েন্ট-৭১২) ২) তামিম ইকবাল- ১৫তম (রেটিং পয়েন্ট-৭১২) ৩) সাকিব-আল-হাসান- ৩২তম (রেটিং পয়েন্ট- ৬০৩) ৪) সৌম্য সরকার- ৪১তম (রেটিং পয়েন্ট- ৫৭৫) ৫) মাহমুদউল্লাহ রিয়াদ- ৪৫তম (রেটিং পয়েন্ট- ৫৬২)

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর