,

মডেল রোজা চলচ্চিত্রে ক্যারিয়ার সচল করতে চান

news-image

ইমরুল শাহেদ : এক বছরের বিরতির পর একটি ব্রাইডাল শ্যুটের মাধ্যমে আবারও গ্ল্যামার বেসাতির জগতে ফিরে এলেন লাস্যময়ী মডেল রোজা। এক বছরের বিরতির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, বিয়ে করে সব কাজ ছেড়ে দিয়েছিলেন। এমন কি তার লেখাপড়াও বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু বিয়েটা তিন থেকে চার মাসের বেশি টেকেনি। তিনি বলেন, ‘বনাবনা না হওয়ায় শেষ পর্যন্ত ডিভোর্স দিয়েছি’।

আকর্ষণীয় চেহারার অধিকারী রোজা ড্রেস হাউজ মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও প্রাক-বিয়ে তিনি সরি এবং রাগী নামে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু বিবাহোত্তর তিনি ছবি দুটি ছেড়ে দেন। পরে সরি ছবিটি অন্য একটি নামে মুক্তি পায়। রাগী ছবিটি অন্য শিল্পীরা করছেন। অর্থাৎ রাগী ছবির যে চরিত্রটিতে রোজার কাজ করার কথা ছিল সেটি এখন করছেন আঁচল। পরিচালক মিজানুর রহমান মিজান ছবিটির কাজ প্রায় শেষ করে এনেছেন। এজন্য তার মনে একটা অনুশোচনা কাজ করছে। তাই তিনি মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্রেও তার থমকে যাওয়া ক্যারিয়ার নতুনভাবে সচল করে তুলতে চান।

সদাহাস্য রোজা বলেন, মডেলিংয়ের কাজটা আমি শখে করি। আর চলচ্চিত্রের কাজটা আমি করব জিদ থেকে। কারণ যেখানে আমার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি, সে কাজটা আমি পারিবারিক প্রতিবন্ধকতার কারণে করতে পারিনি। এখন সেই প্রতিবন্ধকতা নেই।

রোজা ২০১৬ সালের ডিসেম্বর মাসে একটি ড্রেস হাউজের কাজ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ল্যাপটপ, গ্রামীণ ফোনের সীম কার্ড এবং বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে মডেল হিসেবে কাজ করেছেন। অর্থাৎ মডেলিংয়ের কাজটাই তিনি মনোযোগ দিয়ে করেছেন। রোজা বলেন, আরো অনেক কাজ করেছি। সব কাজের কথা মনে নেই।

ঢাকার স্থায়ী বাসিন্দা রোজারা দুই ভাই-বোন। রোজা জানান, তার ছোট ভাইও লেখাপড়ার পাশাপাশি মডেলের কাজ করে। গ্ল্যামার জগতে কাজ করার ব্যাপারে তাদের পরিবারের পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা রয়েছে বলে রোজা জানান। রোজার আসল নাম মোর্শেদা খাতুন মিম। রোজা তার ডাক নাম। সেটাই গ্ল্যামার জগতে পোশাকী নাম হয়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর