,

‘আগুনের শুরু গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে’

news-image

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।’ মেয়র বলেন, তিনি পুলিশের মাধ্যমে জানতে পেরেছেন, গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে।

আজ শনিবার চকবাজারে ওয়াহেদ ম্যানশনের সামনে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। মেয়র কথা বলার সময় পাশ থেকে কয়েকজন বলছিলেন, ‘আগে সিলিন্ডার বন্ধ করেন। সিলিন্ডার বন্ধ করেন।’

গত বুধবার রাতে চকবাজারে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সরকারি তথ্য অনুযায়ী এতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৭ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেয়র আরও বলেন, এলাকায় যেসব বাড়িতে রাসায়নিকের গুদাম আছে, তা দ্রুত সরিয়ে নিতে হবে। কোনো বাড়িতে রাসায়নিকের গুদাম পাওয়া গেলে সেই বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেয়রের সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা ছিলেন।

মেয়র ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর ‘সিলিন্ডার বন্ধের’ দাবিতে সেখানে আগে থেকে জড়ো হওয়া লোকজন মিছিল করেন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর