,

ঢাকা চকবাজারে অগ্নিকান্ড : বাঞ্ছারামপুরে আশরাফুল হকের বাড়িতে চলছে শোকের মাতম

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ গ্রামে ঢাকা চকবাজারে অগ্নিকান্ডে নিহত আশরাফুল হক (২৭) বাঞ্ছারামপুরে ফরদাবাদ গ্রামের বাড়িতে অগ্নিকান্ডে ঘটনার ৩দিন পরও চলছে শোকের মাতম।আশরাফুলের লাশ বাড়িতে আনার পর এলাকার শত শত মানুষ ভিড় জমায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে তার লাশ ফরদাবাদ গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। আশরাফুল হক বাংলাদেশ মেডিক্যালের ছাত্র ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনার দিন ঢাকা চকবাজারে তার বন্ধু ডেন্টাল ডাক্তার মোঃ ইমতিয়াজ বুলবুলের চেম্বারে ছিল সে। চেম্বার থেকে বের হতে না পারার কারণে পেট্রোলের আগুনে ঘটনাস্থলে পুড়ে মারা যায় আশরাফুল ও ডা. ইমতিয়াজ বুলবুল।স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলাম এমপি ডা. আশরাফুলের অকাল মৃর্তুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

খবর শোনার পর বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম নিহত আশরাফুলের বাড়িতে গিয়ে পরিবারকে সান্তনা দেন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর