,

প্রেমিকের বাড়িতে একসঙ্গে ১৪ জন প্রেমিকা হাজির, তারপর…

news-image

না জানিয়ে হঠাৎ করেই প্রেমিকের বাড়িতে একসঙ্গে হাজির হলেন ১৪ জন প্রেমিকা। এ ঘটনার জন্যে মোটেও প্রস্তুত ছিলেন না ওই প্রেমিক। এই ঘটনায় চমকে গিয়ে কোমায় চলে গেছেন প্রেমিক। এমন আজব ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লী শহরে। সূত্র: বাংলা নিউজ

১৪ জন প্রেমিকা রাখা ওই প্রেমিকের নাম রাকিব। ১৪ জন প্রেমিকার একজন রাকিবের ফোন ঘেঁটে দেখতে পায় সেখানে ‘বেবি গার্ল ১’, ২, ৩ থেকে এভাবে ১৪ পর্যন্ত নাম দিয়ে ১৪ জন মেয়ের নম্বর সেভ করা। তবে অবাক করা বিষয় হলো, এই প্রেমিকের বয়স মাত্র ১৮বছর! আর এর মধ্যেই তার যা কীর্তিকলাপ, তা শুনে বিশ্বাস না-ও হতে পারে!১৮ বছর বয়সী রাকিবের আসলে মোটে একটি প্রেমিকাকে নিয়ে শান্তি হচ্ছিল না। তাই দুটো, তিনটে নয়, এক্কেবারে ১৪ জন মেয়ের সঙ্গে একসঙ্গে প্রেম করছিলেন তিনি। জরিনা নাসের প্রেমিকা জানান, আমি জানতে পারলাম যে রাকিব ১৩ জন মেয়ের সাথে আমাকে প্রতারণা করছিল। আমি আগে তার ওপর সন্দেহ ছিল। তাই একদিন আমি গোপনে তার ফোন চেক করলাম এবং দেখেছি যে তার ১৩ জন অন্যান্য মেয়েকে তার মেসেঞ্জারে বেবিগার্ল নামে ডাকে (১,২,৩ এবং আরও)।

বহুদিন পর্যন্ত তারা কেউ একবারের জন্যও বুঝতে পারেনি বাকি ১৩ জনের অস্তিত্বের কথা। জরিনা তখনই শুরু করেন প্ল্যানিং। তারপরে একে-একে বাকি ১৩ জনের সঙ্গে কথা বলে ফাঁস করে দেন রাকিবের সত্যিটা। তাদের ‘কমন প্রেমিক’কে শিক্ষা দিতে একদিন সকলে একসঙ্গে পৌঁছে যান রাকিবের বাড়ি।ঘুম থেকে উঠে ঘরে একসঙ্গে ১৪ জনকে দেখে ভয়ংকর ঘাবড়ে যায় রাকিব । এতটাই যে শকে কোমায় চলে গিয়েছেন তিনি! কোমা থেকে ফিরে আসার পর কী হবে, অবশ্যই কেউই জানে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর