,

মনোনয়ন ফরম বিতরণ করছে ছাত্রদল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক মনোনয়ন ফরম বিতরণ করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনের চূড়ান্ত মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়তে আগ্রহীরা শনিবার সকাল ১০টা থেকে বিএনপির পার্টি অফিসে দলীয় মনোনয়ন উত্তোলন ও জমা দিতে পারছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী। তিনি বলেন, সকাল ১০টা থেকে আমাদের দলীয় মনোনয়ন বিতরণ ও জমা নেয়া হচ্ছে। আগ্রহীদের মধ্য থেকে ডাকসু নির্বাচনের জন্য ছাত্রদলের চূড়ান্ত প্যানেল নির্ধারণ করা হবে।

আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর