,

কুমিল্লায় মুন হাসপাতালে আগুনের ঘটনায় দগ্ধ ১

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় মুন হসপিটাল নামের একটি প্রাইভেট হাসপাতালের নবমতলার প্যাথলজি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

এ সময় প্যাথলজি বিভাগের মাকছুদা আক্তার নামের এক স্টাফ দগ্ধ হয়েছেন। এ ছাড়াও হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ওই হাসপাতালের নবমতলার প্যাথলজি বিভাগের একটি কক্ষে অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে ধোঁয়া বের হচ্ছিল। পরে মুহূর্তেই ওই ল্যাবের দরজা-জানালার পর্দায় আগুন ধরে যায়। এতে ওই ল্যাবের কিছু যন্ত্রপাতি নষ্ট হয়। এ সময় ওই ল্যাবে থাকা স্টাফ মাকছুদা আক্তারের শরীরের ৫০ ভাগ দগ্ধ হয়েছে। এছাড়াও ঘটনায় সময় হাসপাতালের নবমতলা থেকে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে আরও অন্তত নয়জন আহত হয়েছেন।

কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলমগীর হোসেন জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় একজন স্টাফ গুরুতর দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর