,

অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো নিখোঁজ ১৮ জন

news-image

পিকআপ ভ্যানের ওপর থাকা এলপি গ্যাসের সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত, সেখান থেকেই আগুন কেমিক্যালের গোডাউনে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এমন তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় গঠিত তদন্ত কমিটি। ওয়াহেদ ম্যানশনের বেজমেন্ট থেকে কেমিক্যাল সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হবে রবিবার।এদিকে, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আইন-শৃংখলা বাহিনী।

চকবাজারের বিভিন্ন দেয়ালে শোভা পাচ্ছে কারখানা ভাড়া দেয়ার বিজ্ঞাপন। বিজ্ঞাপনের তথ্য দেখলেই বোঝা যায় এই এলাকার মানুষ কি পরিমান ঝুঁকিতে আছে। চুরিহাট্টার অগ্নিকান্ডের পর থেকে এনামুলের সন্ধান পায়নি তার পরিবার। হাসপাতাল, মর্গ কোথাও বাদ দেয়নি খুঁজতে প্রিয় ভাইকে। আকুতি, যদি একটিবার দেখা মেলে ।

এনামুলের মতো অনেকেই এখনো নিখোঁজ। স্বজনরা হন্যে হয়ে খুঁজছেন প্রিয়জনদের। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের তথ্য বলছে, চুরিহাট্টা অগ্নিকান্ডের ঘটনায় ১৮ জন নিখোঁজ রয়েছে। তথ্য সংগ্রহ করা হচ্ছে, ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। পুলিশের একটি তদন্ত দল শনিবার সকাল থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন ঘটনাস্থল থেকে। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওয়াহিদ ম্যানশনের মালিক হাসান ও সোহেলকে আসামী করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর