,

শুধু হেটমায়ার পারেননি কোহলি-রোহিতের সঙ্গে

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইল বিশ্বকাপ শেষেই ওয়ানডে ছাড়বেন। প্রশ্নটা তার আগে থেকেই উঠছে। গেইলের জুতোয় পা গলানোর মতো কে আছে? এর জবাবে কেন শিমরন হেটমায়ারের নাম উঠে আসে তার আরেকটি প্রমাণ মিলল কাল ব্রিজটাউনে। হেটমায়ারের ওয়ানডে অভিষেক ২০১৭ সালের ডিসেম্বরে। এর মধ্যে ২২ ম্যাচে চার সেঞ্চুরি তুলে নিয়েছেন ২২ বছর বয়সী এই বাঁ হাতি। হেটমায়ারের অভিষেকের পর এই সংস্করণে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন মাত্র দুজন—বিরাট কোহলি ও রোহিত শর্মা।

শুধু কী তাই? হেটমায়ারের বয়সে ওয়েস্ট ইন্ডিজের আর কোনো ব্যাটসম্যানেরই তাঁর মতো এতগুলো সেঞ্চুরির মুখ দেখেননি। চতুর্থ সেঞ্চুরিটি কাল ব্রিজটাউনে সিরিজের দ্বিতীয় ম্যাচে তুলে নিয়েছেন হেটমায়ার। ৪ ছক্কা ও ৭ চারে ৮৩ বলে খেলেছেন ১০৪ রানের অপরাজিত ইনিংস। এ ছাড়াও গেইলের ফিফটিতে ৬ উইকেটে ২৮৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। বেশ ভালো সংগ্রহ হলেও ইংল্যান্ডের এই রান তাড়া করতে তেমন অসুবিধা হওয়ার কথা নয়। বিশেষ করে আগের ম্যাচেই যখন নিজের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ (৩৬৪/৪) রান তাড়া করে জয়ের নজির গড়েছেন জো রুট-জ্যাসন রয়রা। এই আত্মবিশ্বাস থেকেই তো ইংল্যান্ডের জেতার কথা! ভুল। ১৪ বল হাতে রেখে ইংল্যান্ড হেরেছে ২৬ রানের ব্যবধানে।

অধিনায়ক এয়ুইন মরগান ( ৭০) ও বেন স্টোকসের (৭৯) ফিফটিতে ২৬৩ রান তুলতে পেরেছে ইংল্যান্ড। পুরো ৫০ ওভার তাঁরা খেলতে পারেনি শেলডন কটরেল ও জ্যাসন হোল্ডারদের তোপের মুখে পরায়। ৪৬ রানে ৫ উইকেট নেন বাঁ হাতি পেসার কটরেল। হোল্ডার নিয়েছেন ৩ উইকেট। ২০১৭ সাল থেকে হিসেব করলে ইংল্যান্ড এই প্রথমবারের মতো সাড়ে তিন শ-র কম রান তাড়া করতে নেমে হারের মুখ দেখল। এর আগে রান তাড়া করতে নেমে ২১ ওয়ানডের মধ্যে যে তিন ম্যাচ তাঁরা হেরেছে সবগুলোতেই লক্ষ্য ছিল সাড়ে তিন শ-র বেশি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর