,

দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নাগরিক নিহত

news-image

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের শালবাগান ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হামিদ ওরফে ডাক্তার হামিদ (৪১) নয়াপাড়ার শালবাগান রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ হোছনের ছেলে। রোহিঙ্গা শিবিরে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গাদের অস্ত্রধারী একটি দল হামিদকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের কাছে নিয়ে যায়। পরে তাকে গুলি করে পাহাড়ের পাশে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজারে মর্গে পাঠায়।

এ ব্যাপারে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম জানান, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পাহাড়ি এলাকা থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

এদিকে ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার সকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নুরুল আলমের অনুসারী ওই দুর্বৃত্তরা। সহযোগীর মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর