,

আইসল্যান্ড শিকার করবে ২০০০ বেশি তিমি

news-image

অনলাইন ডেস্ক : ব্যাপক সমালোচনায় তিমি শিকারের মাত্র দুটি কোম্পানি টিকে আছে আইসল্যান্ডে। তবে এ ছোট পরিসর থাকা সত্ত্বেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অস্বীকার করে আগামী পাঁচ বছরের মধ্যে দুই হাজারের বেশি তিমি শিকার করবে দেশটি।

চলতি সপ্তাহে এমনই এক ঘোষণা দিয়েছেন দেশটির মৎস্যসম্পদ মন্ত্রী ক্রিস্টজান টোর জুলিয়াসন। তিনি বলেছেন, ২০২৩ সাল পর্যন্ত সর্বোচ্চ ২০৯টি বাচ্চা তিমি এবং ২১৭টি মিনকি প্রজাতির তিমি প্রতিবছর হারপুন দিয়ে মারার অনুমোদন দেওয়া হবে। টেকসই এবং সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণার ওপর ভিত্তি করে এ সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে।

এ ঘোষণায় পরিবেশবাদীরা ক্ষেপেছে কর্তৃপক্ষের ওপর। তবে তার পরেও অটল দেশটির সরকার। তাদের অভিযোগ, আইসল্যান্ড সরকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা না মেনে এ সিদ্ধান্ত নিয়েছে বলে পরিবেশবাদীরা প্রতিবাদ করছেন।

আন্তর্জাতিক তিমি ও ডলফিল সংরক্ষণ (ডাব্লিউডিসি) কমিটি অনুযায়ী, আইসল্যান্ডের অর্থনীতিতে তিমি শিকারে গুরুত্বের অভাব দেখা দিয়েছে। দেশটির মানুষের এমন আর তিমির প্রতি আসক্তি নেই।

আইসল্যান্ড ইউনিভার্সিটির একটি রিপোর্টে বলা হয়েছে, তিমি পর্যবেক্ষণে অর্থনীতিতে ১৩ দশমিক চার মিলিয়ন ডলারের অবদান রাখছে। অন্যদিকে তিমি শিকারী সংস্থা ‘হওয়াল এইচএফ’ এর অবদান আট দশমিক চার মিলিয়ন ডলার। রিপোর্ট অনুযায়ী, দেশটির মানুষ তিমি শিকারের চেয়ে তিমি পর্যবেক্ষণের দিকে বেশি ঝুঁকছে। অথচ দেশটিতে তিমি শিকারে মজুরি বেশি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর