,

বারবার অভিযানের পরও কেমিক্যাল মালিকদের গুদাম না সরানো দুঃখজনক : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বারবার অভিযানের পরও রাজধানীর পুরান ঢাকা থেকে কেমিক্যাল মালিকদের গুদাম না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে চকবাজারে ভয়াবহ আগুনে দগ্ধদের খোঁজখবর নিতে গিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ১০টার দিকে দগ্ধদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী। এ সময় দগ্ধদের খোঁজখবর নিতে তাদের আত্মীয়-স্বজ‌নের স‌ঙ্গে কথা বলেন শেখ হাসিনা। এ ছাড়া রোগী‌দের অবস্থা নি‌য়ে ডাক্তা‌রদের স‌ঙ্গেও কথা বলেন তিনি।

পরে সাংবাদিকদের শেখ হাসিনা বলেন, ‘যে ঘটনা ঘটে গেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাই। বারবার যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য সবাইকে সচেতন হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নানা ধরনের প্রশ্ন করছেন সাংবাদিকরা, তাদের কাছে আমার প্রশ্ন, এখন কি প্রশ্ন করার সময়? ৪৮ থেকে ৭২ ঘণ্টার আগে রোগীর কাছে ক্যামেরা নিয়ে যাওয়া, তাকে দেখা ছবি তোলা বন্ধ করতে হবে। এতে রোগীরা ইমোশনাল হয়ে যায়, এতে তাদের ক্ষতি হয়, তাদের ইনফেকশন হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে কোনো ঘটনা ঘটলে এত লোক জমে যায় উদ্ধার কাজে যাওয়ার মতো রাস্তা থাকে না, উদ্ধার কাজ ব্যাহত হয়। ঠিক সময় উদ্ধার কাজের ব্যবস্থা নেওয়া যায় না। সবাইকে এই বিষয়গুলোতে নজর দেওয়ার জন্য অনুরোধ করবো। আপনারা নানা ধরনের প্রশ্ন করে রোগীদের ইমোশনাল করবেন না। ’

এ সময় আগামীকাল রোববার আলোচনা করে একটি শোক দিবসের ঘোষণা দেওয়ার কথাও জানান শেখ হাসিনা।

বার্ন ইউনিট পরিদর্শণের সময় প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মা‌লেক স্বপন, প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, ঢাকা দ‌ক্ষি‌ণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, এমপি হাজী মো. সে‌লিম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সামন্তলাল সেন, স্বাস্থ্য অ‌ধিদপ্তরের মহাপরিচালক (ডি‌জি) ডা. আবুল কালাম প্রমূখ।

গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছে। সে দিন সারা রাত জেগে থেকে প্রতি মুহূর্তের খোঁজখবর নেন সরকার প্রধান। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি।

এ ছাড়া পরবর্তীতে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর