,

মদ পানে ৩২ জনের মৃত্যু

news-image

দিন যেতে না যেতেই ফের মদ পান করে মারা গেছে ৩২ জন ভারতীয় নাগরিক। ভারতের আসাম প্রদেশে ৯ নারীসহ মোট ৩২ জন চা-বাগানকর্মীর মৃত্যু হয়। আরও ৫০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। পুলিশ জানায়, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানের আরও অনেক কর্মীকে বৃহস্পতিবার রাতে এই একই কারণে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গুয়াহাটির সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘বিষাক্ত দেশি মদ’ পান করার জন্যই এই মৃত্যু। জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করা ১০ জনের আজ মৃত্যু হয়।স্থানীয় বিধায়ক মৃণাল শইকিয়া সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, প্রায় ১০০ জন ওই বিষাক্ত মদপান করেছিল। খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে তারা। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিষ মদ খেয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মারা গিয়েছিল ১০০ জনের বেশি মানুষ। তার দু’সপ্তাহের মধ্যেই ফের আসামে ঘটল এই ঘটনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর