,

চকবাজারে অগ্নিকাণ্ড: সৌদি বাদশাহ ও যুবরাজের শোক

news-image

রিয়াদ প্রতিনিধি : সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের রক্ষক সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহতদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে শোকবার্তা পাঠিয়েছেন।

সৌদি বাদশাহ সালমান শোক বার্তায় বলেন, আমরা ঢাকার চকবাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে অনেক সংখ্যক মানুষ নিহত ও আহত হওয়ার খবর জানতে পেরেছি। বাদশাহ সালমান বলেন, আমি আমার নিজের নামে এবং সৌদি সরকার ও জনগনের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

একই সাথে সৌদি আরবের উত্তরাধীকারি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদও ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে শোকবার্তা পাঠিয়েছেন। যুবরাজ তাঁর শোকবার্তায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর