,

কুমিল্লায় শহরের মুন হাসপাতালে অগ্নিকাণ্ড

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় শহরের মুন হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে হাসপাতালটির ৯ তলায় অবস্থিত ল্যাবে আগুন লাগে বলে জানায় কর্তৃপক্ষ। রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে কুমিল্লা ফায়ার সার্ভিস।

কুমিল্লা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আবু রায়হান দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। হাসপাতালের ৯ তলায় একটি ল্যাবে আগুন লাগে। রাত ৯টা ৫ মিনিটে সেটি নিয়ন্ত্রণে আনে ফায়ার ফাইটাররা।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর