,

ঢাবিতে গাছের ডাল ভেঙে প্রাণ গেল তরুণীর

news-image

ঢাকা মেডিকেল প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিশু একাডেমি সংলগ্ন দোয়েল চত্বরের পাশে একটি গাছের ডাল ভেঙে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন সাতজন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশার ওপর ডাল ভেঙে পড়ে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ওই তরুণী মারা যান।

মারা যাওয়া তরুণীর নাম মিতু ঘোষ (২৫)। তিনি ধন রঞ্জন ঘোষ (৩০) নামে এক তরুণের সঙ্গে রিকশায় যাচ্ছিলেন। তিনিও আহত হয়েছেন। দুজনের বিয়ের কথা পাকাপাকি ছিল।

আহত অপর ব্যক্তিরা হলেন খোরশেদ আলম (৫৫), তাঁর স্ত্রী সেলিনা আলম (৩৫), মেয়ে সেহরিন আলম (১৮) সাজরিন আলম (১০) ও স্বপ্না (৩) নামে এক কন্যাশিশু। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন। আহত অপরজন হলেন পথচারী মহসিন (২৮)। তাঁরা সবাই ঢামেকে চিকিৎসা নিয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত ওই তরুণীর লাশ মর্গে রাখা হয়েছে। আর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর