,

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো একুশে বইমেলা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সাত দিনব্যাপি “অমর একুশে বইমেলা” বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি ২০১৯) শুরু হয়েছে।

স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে ৭দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজিনা সারোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

মেলায় বক্তব্য রাখেন জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন, জেলা সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু হোরায়রা ও জেলা পুস্তক বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক।

আলোচনা শেষে মেলায় কবিতা আবৃত্তি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী