,

কোরিয়াতে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

news-image

নিউজ ডেস্ক : গত রোববার ১৭ই ফেব্রুয়ারি বিকেলে কোরিয়ার কিম্পু ফরেন সেন্টারের হলরুমে বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল ইন কোরিয়ার উদ্যোগে হয়ে গেলো মাতৃভাষা বাংলা নিয়ে এক মনোমুগ্ধকর অনুষ্ঠান , সেই সাথে বাংলা ভাষাভাষীদের মধ্যে যারা নিজেদের স্ট্যাটাস পরিবর্তন করতে পেরেছেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান মান্যবর রাষ্ট্রদূত ।কাজী শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিম্পুর নগরীর মেয়র জং হা ইয়ং, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী ও কিম্পু ফরেন সাপোর্ট সেন্টারের প্রধান চে ইয়ং ইল।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে বলেন দক্ষিণ কোরিয়াতে প্রথম বার বিএসকের মতো কোন সামাজিক সংগঠন মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্দর আয়োজন করেছে এবং অন্যান্য সামাজিক সংগঠন গুলোকে বাংলাদেশের “জাতীয় দিবস ” এইভাবে উৎযাপন করার আহবান জানান।তিনি বলেন, বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়ার ভাষা ও সংস্কৃতির দারুণ মেলবন্ধন রয়েছে। মাতৃভাষার জন্য যেমন আমরা রক্ত দিয়েছি, তেমনি কোরিয়ানরা কোরিয়ান হাংগলের জন্য অনেক লড়াই সংগ্রাম করেছেন।

কীম্পু সিটির মেয়র বলেন এক সময় কোরিয়ানদের ও জাপানের নিজ ভাষা ও জাতীয় অস্তিত্ব রক্ষার্থে জাপানের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছিলো বিধায় কোরিয়া ও বাংলাদেশের সংগ্রামের ইতিহাসের মধ্যে মিল থাকায় আমরা পরস্পর সংহতিবদ্ধ । মেয়র কিম্পুতে বসবাসরত বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন।কাউন্সিলর মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী বলেন, একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের আপামর মানুষের মহত্তম গৌরবের দিন। দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পৃথিবীব্যাপী স্বীকৃত।

সভাপতি কাজী শাহ্ আলম তার বক্তব্যে গভীরভাবে শ্রদ্ধা জানিয়েছেন ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “। শ্রদ্ধা জানিয়েছেন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের অন্যতম উদ্যোক্তা প্রয়াত “রফিকুল ইসলাম “ এর স্মৃতির প্রতি।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ কোরিয়ার সাধারণ সম্পাদক সাইফুল করিম সুইট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়াজি, বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দক্ষিণ কোরিয়ার সভাপতি আবু বকর সিদ্দিক রানা, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ, বিসিকের সভাপতি আরশাদ আলম বিকি ও সাধারণ সম্পাদক শিশির, যুবলীগের প্রতিষ্ঠা সভাপতি জুয়েল মোল্লা ও ইউসুফ হোসেন ।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো