,

‘বন্দুকযুদ্ধে’ ময়মনসিংহে মাদক ব্যবসায়ী নিহত

news-image

নিউজ ডেস্ক : ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ (৫০) নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গভীর রাতে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ মাঠে মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে- এমন খবর পান তারা। পরে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

ওসি আরও জানান, পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রশিদকে উদ্ধার করা হয়। এরপর চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আব্দুর রশিদের নামে বিস্ফোরক ও মাদকসহ একাধিক মামলা আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর