,

লাশ শনাক্তে নেওয়া হবে স্বজনের ডিএনএ

news-image

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি লাশগুলো শনাক্তের জন্য স্বজনদের ডিএনএ নমুনা নেওয়া হবে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান বলেন, শনাক্ত করতে স্বজনদের কাছ থেকে ডিএনএ নেওয়া হবে। এ জন্য স্বজনদের রক্ত নেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, এখন পর্যন্ত ৪৫ জনের লাশ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার রাত ১০টার পরেই চকবাজারে চুড়িহাট্টা এলাকায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ভবনে। অগ্নিকাণ্ডের সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা বলেছেন তাঁরা ৬৭ জনের লাশ পেয়েছেন। এর আগে শিল্প মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে নিহতের সংখ্যা ৭৮ জন উল্লেখ করা হয়। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর